1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিলেটে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশিদ নির্বাচিত

নিখোঁজ হওয়ার ৩ দিন পার হলে ও খোজ মিলে নি মুনতাহার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাটে নিখোঁজের ২ দিনেও সন্ধান মেলেনি ৬ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিন। সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি পর ও শিশুটির খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।

নিখোঁজ মুনতাহা আক্তার কানাইঘাট  উপজেলার সদর ইউনিয়নের বীরদল  ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

শিশুটির বাবা শামীম আহমদ বলেন, ‘গত রোববার (০৩ নভেম্বর) সকালে মেয়েকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন। পরবর্তীতে মেয়েটি প্রতিদিনের ন্যায় আশপাশের বাড়িতে শিশুদের সাথে খেলা করতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খোঁজাখুজির পর আর কোথাও পাননি তারা। একপর্যায়ে শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় ঐদিন রাতে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।’

এদিকে শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তারা। শিশু মুনতাহার খোঁজে পুরো এলাকাজুড়ে ছোটাছুটি করছেন তার আত্নীয় স্বজনরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলের দিকে নিখোঁজ হওয়া শিশু মুনতাহার বাড়িতে যান কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল। এসময় তারা মুনতাহার বাবা এবং আশপাশের লোকজনের সাথে কথা বলেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. আব্দুল আউয়াল বলেন,‘নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আশপাশের সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। আমরা আশাবাদী এই মাছুম বাচ্চাটি সুস্থ অবস্থায় তার বাবা-মায়ের কোলে ফিরে আসুক।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট