1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিলেটে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশিদ নির্বাচিত ছাত্রদল নেতা মুমিন হ/ত্যা মামলার আসামী নুরুল আমিন কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ কানাইঘাটের আলোচিত শিহাব হ/ত্যা মামলায় ২ আসামী কে আটক করেছে কানাইঘাট থানাপুলিশ

ওসির নামে চাঁদাবাজির দায়ে অভিযুক্ত জামায়াত নেতা দল থেকে বহিষ্কার অত:পর মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরার নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগে জাকির হোসেন (৪০) নামে জামায়াত নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে ওসি নিজেই বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মামলায় আসামিরা হলেন- দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া গ্রামের জহির আহমেদের ছেলে জাকির হোসেন ও তার ছোট ভাই আমির হোসেন। জাকির জেলা জামায়াতের রুকন ও দলের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী পৌর শাখার সাবেক সহকারী সেক্রেটারি।

সমকালের বরাতে জানাযায়,মামলার এজাহারে বলা হয়, আসামি জাকির হোসেন ওসির নাম ব্যবহার করে ফেনী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের নাম মামলার চার্জশিট থেকে বাদ দিতে চাঁদা নেন। এ সংক্রান্ত অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কল রেকর্ডের অডিওতে শোনা যায়, প্রিন্সিপাল মাহমুদুল হাসানকে মামলার চার্জশিট থেকে বাদ দিতে ২ লাখ টাকা নেন জামায়াত নেতা জাকির হোসেন। আরেক দফায় আরও ১ লাখ টাকা নেন মামলার অন্য আসামি আমির হোসেন। এজাহারে বলা হয়, আসামিরা ওসির নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে চাঁদার টাকা আদায় করে অপরাধ করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই মো. মোতাহের হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে, ৯ ফেব্রুয়ারি রাতে জাকিরের তিন লাখ টাকা চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় জামায়াতের ফেনী জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকির হোসেনকে বহিষ্কার করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট