1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিলেটে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশিদ নির্বাচিত ছাত্রদল নেতা মুমিন হ/ত্যা মামলার আসামী নুরুল আমিন কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ কানাইঘাটের আলোচিত শিহাব হ/ত্যা মামলায় ২ আসামী কে আটক করেছে কানাইঘাট থানাপুলিশ

নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হবে সোমবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।সোমবার (১৯ মে) অভিনেত্রীকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

এর আগে রবিবার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনের নামে ভুক্তভোগী এনামুলকে পিটিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন। হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শজনকে ওই মামলায় আসামি করা হয়েছে।

মামলায় আরো উল্লেখ করা হয়, এজাহারনামায় আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট