1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিলেটে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশিদ নির্বাচিত

কানাইঘাটে বজ্রপাতে নিহত তাজুলের পরিবারের পাশে কানাইঘাট জামায়াত নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও চলমান বৈরী আবহাওয়ার কারনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন।

সোমবার ২ জুন দিনভর সিলেট-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোণীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খাঁন জামায়াতের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন ও পৌরসভার তলিয়ে যাওয়া বেশ কিছু এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় এলাকার লোকজনদের সাথে কথা বলে বন্যা পরিস্থিতি দেখা দিলে তাদেরকে সাবধানে থাকার অনুরোধ করেন।

এছাড়াও আনোয়ার হোসেন খাঁন গত শনিবার সুরমা নদীতে ইঞ্জিন চালিত যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে নিহত লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের তাজুল ইসলামের পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন।

নিহতের ছোট্ট মেয়েকে সব-সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খোঁজখবর নেয়া সহ পরিবারের পাশে থাকবেন বলে আনোয়ার হোসেন খান জানান। তার সাথে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট