কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোফায়েল আহমদ স্বপন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই বাবুল মিয়া, এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ ও এএসআই শামীম নুর সঙ্গীয় ফোর্সসহ মমতাজগঞ্জ বাজারের সাজিদ মোটর সাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত তোফায়েল আহমদ স্বপন কানাইঘাট উপজেলার কেওটি হাওর এলাকার খসরুজ্জমানের ছেলে।