1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিলেটে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশিদ নির্বাচিত ছাত্রদল নেতা মুমিন হ/ত্যা মামলার আসামী নুরুল আমিন কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ কানাইঘাটের আলোচিত শিহাব হ/ত্যা মামলায় ২ আসামী কে আটক করেছে কানাইঘাট থানাপুলিশ

ভারতীয় চিনি পাচার করতে গিয়ে খাসিয়ার গুলিতে নিহত যুবক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

পতাকা বৈঠকের পর কানাইঘাট সীমান্তে
নিহত শাহেদের লাশ ফেরত দিয়েছে বিএসএফ সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত
শাহেদ আহমদের লাশ পতাকা বৈঠকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ এর মধ্যে যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা গুলিবিদ্ধ শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জকিগঞ্জ বিজিবি ১৯ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার গোলাম কবির, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আবু সায়েম এবং ভারতের পক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও সেখানকার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কানাইঘাট থানার ওসি তদন্ত মোঃ আবু সায়েম জানান, পতাকা বৈঠক শেষে শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রসঙ্গত যে, গত বৃহস্পতিবার রাতে শাহেদ আহমদ সহ আরো কয়েকজন কানাইঘাটের মঙ্গলপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে ভারত থেকে চিনি নিয়ে আসার সময় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয় শাহেদ আহমদ। পরে তার লাশ বিএসএফ নিয়ে গেলে সেখানকার পুলিশ লাশের ময়না তদন্ত সম্পন্ন করে। নিহত শাহেদ আহমদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর পুত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট