1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে
ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

সিলেটে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে কানাইঘাট উপজেলার দিঘিরপাড় পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম বাবুল আহমদ (৪৮)। তিনি উপজেলার দক্ষিণ কুওরের মাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। বজ্রপাতে বাবুলের ভাতিজা ফাহিম আহমদ (১৭) ও মানিকপুর গ্রামের বাবু বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২০) আহত হয়েছেন।

নিহতের স্বজনরা জানান, স্থানীয় একটি হাওরে বোরো ধান কাটতে যান বাবুল আহমদ। সঙ্গে ছিলেন তার ভাতিজা ফাহিম ও প্রদীপ নামের এক যুবক। এসময় প্রচণ্ড ঝড় শুরু হলে বজ্রপাতে আহত হন তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবুল আহমদকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট