
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস।
সভায় উপজেলার ৩৫টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষে সরকারের নানা নির্দেশনা তুলে ধরা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, “দুর্গাপূজায় কোনো অশুভ শক্তি যেন ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে বা অপপ্রচারের মাধ্যমে পরিবেশ বিনষ্ট করতে না পারে,কানাইঘাটে দুর্গা পূজা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশের প্রস্তুতি সভা
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সিলেটে কানাইঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩৫টি পূজা মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্যাপনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, বিজিবি, আনসার-বিডিপি কর্মকর্তা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিশের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, “পূজাকে কেন্দ্র করে কোনো অশুভ শক্তি যেন ধর্মীয় বিভাজন সৃষ্টি বা নাশকতা চালাতে না পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসনের নজরদারি থাকবে।” সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, একই দিন বিকেল ৩টায় কানাইঘাট থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে অপর আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পূজা শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি মণ্ডপে পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকবে।” তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়া, মণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সার্বিক নিরাপত্তায় সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উভয় সভায় উপজেলার ৩৫টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।