1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
“মদে’ ভরপুর কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জব্দ ১৪৫ বোতল মদ সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান: মানবপাচার চক্রের দুই সদস্যসহ গ্রেপ্তার ৩ কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

২১ নভেম্বর ২০২৬:-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা, আইনগত সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেছেন, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার সুরক্ষায় আইন প্রণয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। এসব সুপারিশ বাস্তবায়িত হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আরও জোরদার হবে।

শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মহসিন অডিটোরিয়ামে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট আয়োজিত ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবদাল আহমদ বলেন, সরকারের প্রচার কার্যক্রম পরিচালনা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় সাধনে তথ্য অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সঙ্গে সমন্বয়, অনলাইন ও আইপি টেলিভিশনের নিবন্ধন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদান এ অধিদপ্তরের অন্যতম দায়িত্ব।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যাতে হয়রানি বা অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি না হন, সে লক্ষ্যে আইনগত সুরক্ষা নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনের খসড়া প্রণয়নের সুপারিশও সরকারের কাছে দেওয়া হয়েছে। বর্তমানে প্রস্তাবটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সুরক্ষায় আইনটি দ্রুত প্রণীত হবে।

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও আর্থিক মূল্যায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধান তথ্য অফিসার। তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে অনেক সংবাদকর্মী দায়িত্ব পালন করলেও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো তাঁদের যথাযথ সম্মানী ও মূল্যায়ন নিশ্চিত করে না। শুধু পরিচয়পত্র দিয়ে দায়িত্ব শেষ করার এ প্রবণতা পরিবর্তনে গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকদের মর্যাদা ও সম্মানী নিশ্চিত করার সুপারিশ করেছে।

বর্তমান সরকারের গণমাধ্যমবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সংবাদপত্র, টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সহযোগিতামূলক পরিবেশ বজায় রেখেছে। প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন এবং তাঁদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। পাশাপাশি তথ্য অধিদপ্তর ও বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়মিত প্রেস ব্রিফিং ও মতবিনিময়ের আয়োজন করা হচ্ছে।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে সৈয়দ আবদাল আহমদ বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিটি প্রতিবেদন হতে হবে তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী। সমাজ, মানুষ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে—এমন সাংবাদিকতা চর্চার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমদ এবং আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীনসহ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা।

সংবাদ সূত্র: আয়োজিত সেমিনারে দেওয়া বক্তব্য ও সরবরাহকৃত তথ্য।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট