1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

দ্রুত বিদ্যালয়ের পানি নিস্কাশনের ব্যবস্থা নিলেন প্রাথমিক শিক্ষা অফিসার 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দ্রুত বিদ্যালয়ের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন প্রাথমিক শিক্ষা অফিসার।

কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দেওয়ান চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পানি নিস্কানের ব্যবস্থা দীর্ঘদিন থেকে বন্ধ ছিল। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত সহ  বিদ্যালয়ের পাঠদান ব্যহত হয়ে আসছিল। এ নিয়ে স্থানীয় এক জন সংবাদকর্মী নিজের ফেইসবুক ওয়ালে বিষয়টি তুলে ধরে কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করে পোস্ট করেন ও পাশাপাশি  কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন কে অবগত করেন। নির্বাহী কর্মকর্তা বিষয় টি  অবগত হওয়ার পর সাথে সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম কে ডেকে নিয়ে বিদ্যালয়ের পানি নিস্কাশনের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম  নির্দেশনা পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সাথে পরামর্শ করে সেই দীর্ঘদিনের পানি নিস্কাশনের বন্ধ পথ খুলে দেওয়ার ব্যবস্থা করেন ফলে বিদ্যালয় টি পানি মুক্ত হলো।  কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে তিনি বলেন আমার বিদ্যালয়ের দীর্ঘদিন দিনের পানি নিস্কাশনের পথ বন্ধ ছিল, আপনি এসে বিষয় টি তুলে ধরায় পানি নিস্কাশনের ব্যবস্থা হয়েছে ধন্যবাদ আপনাকে ও আমার বিদ্যালয়ের সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক ফখর উদ্দিন কে।এর পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সাথে কথা হলে উনি প্রথমে সংবাদকর্মী সহ এই কাজে সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানিয়ে বলেন আমি কানাইঘাট উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের দ্বায়িত্বে নেওয়ার পর থেকে উপজেলা প্রতিটি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধাণের চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি শিক্ষকরা যাতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠদান করেন সেই বিষয়টি আমার তদারকিতে রয়েছে। আশা করি কানাইঘাট উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান আগের তুলনায় বাড়বে।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট