1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কানাইঘাটে ‘প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘ’র ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

‘দৃষ্টি সবার অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের সামাজিক সংগঠন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের তত্বাবধানে ও প্রভাতী সমাজ কল্যাণ সংঘ ফ্রান্স (প্যারিস) শাখার অর্থায়নে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) স্থানীয় বুরহান উদ্দিন আল বারাকা কমিউনিটি সেন্টারে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। উক্ত ক্যাম্পে চোখের নানা রোগে আক্রান্ত প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ বিতরণ ও প্রায় ১২০ জন রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা ডা. হাবিবুর রহমান হোসাইনী,বুরহান উদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জালাল উদ্দিন, বিশিষ্ট সমাজহিতৈষী সাইদুর রহমান, মাওলানা আবুল কালাম, সংঘের সভাপতি মাওলানা বিলাল আহমদ, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি এনাম উদ্দিন, অধ্যক্ষ আহমদ সালেহ বিন মালিক, প্রবাসী কমিউনিটি নেতা কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছালিম আছলাম, অর্থ সম্পাদক আব্দুল গফুর, সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সদস্য আছলাম বুলবুল, সদস্য এমাদ উদ্দিন, আলমগীর, শিব্বির আহমদ, জহির উদ্দিন,ইমরান আহমদ, সালমান আহমদ, আব্বাস আলী, দুলাল আহমদ, ফখরুল ইসলাম, আসলাম, জাবের আহমদ, ইমরান আহমদ, আদিল, মানিক আহমদ, আব্দুল কাদির, রেজা আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট