1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

ছাত্রদল নেতা মুমিনের খুনি রাজুকে গ্রেফতারের দাবীতে কানাইঘাট বাজারে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

কানাইঘাট বাজারে প্রকাশ্যে ছাত্রদল নেতা আব্দুল মুমিন হত্যাকান্ডের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক বিরাট মানববন্ধন গতকাল শনিবার বিকেল ৪টায় কানাইঘাট বাজার পয়েন্টে অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে নির্মম হত্যাকান্ডের শিকার আব্দুল মুমিনের হত্যাকারী ঘাতক রাজু আহমদকে এখন পর্যন্ত থানা পুলিশ গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে দ্রত খুনীকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হলে এলাকাবাসী যেকোন কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে বলে মানববন্ধন থেকে হুশিয়ার উচ্চারন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার বিকেল ৪টায় কানাইঘাট বাজার পয়েন্টে আল-আমিন ফার্মেসীর সামনে প্রকাশ্যে ছাত্রদল নেতা আব্দুল মুমিনকে ধারালো চাকু দিয়ে কোপিয়ে হত্যা করে একাধিক অপরাধের সাথে জড়িত সন্ত্রাসী রাজু আহমদ। নির্মম এ হত্যাকান্ডের ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ঘাতক রাজু আহমদকে গ্রেফতার করতে পুলিশ প্রশাসন ব্যর্থ হওয়ায় কানাইঘাটের মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
মানববন্ধনে আব্দুল মুমিন সহ সম্প্রতি সময়ে কানাইঘাটে আরো ৪টি হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে হত্যা সহ যেকোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার জন্য আহবান জানানো হয়।
সাবেক ছাত্রনেতা সেলিম আহমদের পরিচালনায় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফরিদ আহমদ, শ্রমিকনেতা আব্দুল খালিক, বুলবুল আহমদ, সমাজকর্মী নজরুল ইসলাম, মাও. রফিক আহমদ, আবুল হোসেন, নিহত আব্দুল মুমিনের পিতা তাজ উদ্দিন সহ আরো অনেকে।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট