1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

মাদরাসা ছাত্রদের মানববন্ধনে ‘ছাত্রদল-শিবিরের’ গুলি,আহত ২ শিক্ষক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধনে গুলির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নজুমিয়ারহাট সড়কে কর্মসূচির সময় এ হামলা হয়। পরে তারা মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন করেন।মাদরাসা পরিচালনা কমিটি বলছে, ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গুলি চালিয়েছে। তবে কারোর নাম জানানো হয়নি।

আহত দুই শিক্ষক হলেন– প্রভাষক আবু তাহের ও আব্দুর রহিম। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন খান বলেন, মাদরাসার দুটি পক্ষের মধ্যে সমস্যা হয়েছে। অধ্যক্ষের পক্ষে এক গ্রুপ মানববন্ধন করলে অন্য পক্ষ বাধা দিয়েছে। এখন পর্যন্ত কেউ গুলির অভিযোগ করেননি।মাদরাসার ছাত্র বাদশা মো. ইবনে আব্বাস জানান, গত বৃহস্পতিবার সকালে মাদরাসায় গিয়ে অধ্যক্ষ এসএম ফরিদকে লাঞ্ছিত করে ছাত্রদল ও শিবির। এর প্রতিবাদে আজ মাদরাসার সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। সেখানে ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসী আবিদ ও তার সহযোগীরা এসে গুলি চালায়। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।মাদরাসা পরিচালনা কমিটির সদস্য শেখ ইউসুফ বলেন, ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষার্থী ও এলাকাবাসীর শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি চালিয়েছে।

 

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট