1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

কানাইঘাটে প্রকাশ্যে লুট হচ্ছে জব্দকৃত লোভাছড়ার অকশনের পাথর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

প্রায় তিন-চার বছর আগে   সিলেটের কানাইঘাটে  বিগত সরকারের আমলে জব্দকৃত লোভাছড়ার  প্রায় ৫০ লাখ ফুট পাথর বহু দিন পর অকশনে গেছে। উক্ত পাথরের মূল্য প্রায় ২২ কোটি টাকায় স্থানীয় একটি ব্যবসায়িক গ্রুপ পিয়াস এন্টারপ্রাইজের নামে জব্দকৃত  পাথর লিজ নিয়েছে। ইতিমধ্যে টাকা ও জমা দেয়া হয়েছে। এখন পাথর বিক্রির অনুমতির অপেক্ষা করা হচ্ছে। এই অবস্থায় লোভাছড়া নদীতে পানি বেড়ে যাওয়ায় লুট হয়ে যাচ্ছে লোভার অকশনের পাথর। প্রতিদিন ১০-১২ লাখ টাকার পাথর স্থানীয় একটি চক্র এ পাথর লুটে নিয়ে নদী পথে পাচার করে দিচ্ছে। কানাইঘাটের লোভাছড়ার এই পাথর নিয়ে নাটকীয়তার শেষ নেই। প্রায় চার বছর আগে লিজের মেয়াদ চলে যাওয়ায়  লোভাছড়ার পাথর জব্দ করেছিল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ওই সময় নদীর তীরে থাকা কয়েকশ’ স্টোন ক্রাশার মিল ভাঙচুর করা হয়। এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হন। দীর্ঘদিন উত্তোলিত এই পাথর নিয়ে প্রশাসন নীরব ছিল। ওই সময় প্রশাসনের কড়াকড়ি আরোপ থাকার কারণে পাথর লুটেরা পিছু হটে। কয়েকজনকে ধরে শাস্তির আওতায় আনা হয়। গত ডিসেম্বর মাসে জেলা প্রশাসনের তরফ বর্তমানে থাকা ৪৪ লাখ ফুট পাথর অকশন আহ্বান জানান। এরপর পিয়াস এন্টারপ্রাইজ এতে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা অকশন পায়। পিয়াস এন্টারপ্রাইজের মালিকপক্ষ জানায়, প্রায় ২২ কোটি টাকায় তারা এই পাথর অকশনে নিয়েছেন। কিন্তু স্থানীয় একটি চক্র এই পাথর লুটে নিচ্ছে। শুস্ক মৌসুমে ট্রাক্টরে করে তারা পাথর লুট করে। ওই সময় জনপ্রতিনিধিদের বাধার কারণে তারা নীরব ছিল। কিন্তু বর্তমানে নদীতে পানি এসে যাওয়ায়  নৌকা দিয়ে লুট করা হচ্ছে পাথর। প্রতিদিন ৮০-১০০টি নৌকা গিয়ে নদীতীরবর্তী মুলাগুলসহ কয়েকটি এলাকা থেকে এ পাথর লুট করছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তাদের ম্যানেজ করে পাথর লুটের মহোৎসব চালানো হচ্ছে।
এতে করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য মোস্তাক আহমদ জানান, দিনমজুর পরিচয়ে কিছুসংখ্যক মানুষ নৌকা দিয়ে পাথর লুটে নিয়ে যায়। পরে সেগুলো বিক্রি করে ফেলে। কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল সাহেবের কাছে এই বিষয়ে জানতে চাইলে কয়েকবার কল করে ও উনাকে পাওয়া যায় নি ।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট