1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিলেট জেলার শহিদ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

সিলেট, সোমবার, ২২ বৈশাখ (০৫ মে):
বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, এ রাষ্ট্রের জন্ম হয়েছে সাধারণ জনগনের রক্তের উপর দিয়ে। এ দেশ কখনো স্বাধীন হত না যদি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাধারণ মানুষ পথে না নামত। সিলেট জেলা পরিষদের উদ্যোগে নিজস্ব তহবিল থেকে আজ ৫মে ২০২৫ জেলা পরিষদ সিলেটের সম্মেলন কক্ষে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ সিলেট জেলার শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু এবং দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুক্তাবিস উন-নূর।

সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সবসময় প্রতিবাদী ও আন্দোলনমুখী থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে পরিবর্তন জুলাই এবং আগস্টে সূচিত হয়েছে, সে পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। নতুন রাষ্ট্র হবে সর্বসাধারণের। নতুন এই রাষ্ট্রের মূল দায়িত্ব হবে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের কল্যাণ সুনিশ্চিত করা। সরকারের সকল কর্মকর্তা ও কর্মচারীদের এ দায়িত্ব বিবেকের সাথে পালন করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে । জুলাইয়ের শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি সমৃদ্ধ সমাজ গঠন করতে হবে।

এ দেশের মানুষ সবসময় সংগ্রামী ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদরা নতুন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। দেড় দশকের নিপীড়ন, দুঃশাসন ও অবিচারে যখন জনগণ হতাশায় নিমজ্জিত হয়ে আশার আলো খুঁজছিল, তখনই দেশের বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করে দেশকে অত্যাচারের শেকল থেকে মুক্ত করেছেন। তাদের এই শাহাদাত বিশ্বে এক নতুন ইতিহাস রচনা করেছে। শহিদদের স্বপ্নের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে সিলেট জেলার ১৪ জন শহিদ ছাত্র-জনতার পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট