1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

কানাইঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক কলেজ শিক্ষার্থীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

কানাইঘাটা সড়কের বাজারে জকিগঞ্জ-সিলেট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহরিয়ার আহমদ স্বপন (২৪) নামে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত শাহরিয়ার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র।
গতকাল শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পূর্বে রামপুর যাত্রী ছাউনির সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি মোটরসাইকেলে করে শাহরিয়ার আহমদ স্বপন জকিগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি পূর্ব রামপুর যাত্রী ছাউনি পৌঁছালে ফাড়ি রাস্তা একটি সিএনজি গাড়ী মূল সড়কে উঠার সময় সিএনজিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী যাত্রী ছাউনির পাকা দেয়ালে স্বজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাহরিয়ার স্বপন মারা যান। দুর্ঘটনার সংবাদ পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ও গাড়ী থানায় নিয়ে আসেন। পরবর্তীতে নিহত শাহরিয়ারের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, দুর্ঘটনায় নিহত শাহরিয়ার স্বপনের পরিবারের সদস্যরা কোন মামলা করতে রাজি না হওয়ায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট