1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ফেইছবুকে ছড়িয়ে পড়া বাজার মুল্য তালিকা গুজব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ফেসবুকসহ বি‌ভিন্ন সামা‌জিক মাধ্যমে নিত্যপণ্যের দা‌ম নির্ধারণ করে দেওয়া তা‌লিকা সরকা‌রের নয় শ‌নিবার (১০ আগস্ট) অ‌ধিদপ্ত‌রের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

অধিদপ্ত‌রের মহাপরিচালক বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার কর্তৃক বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ-সংক্রান্ত একটি বাজার মূল্যতালিকা প্রচার করা হচ্ছে, যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, ‘অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হলো।’
এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তটি সঠিক নয়। আমরা আমাদের ফেসবুক পেজ ও গণমাধ্যমে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দিচ্ছি।

এর আগে, ফেসবুকসহ বি‌ভিন্ন সামা‌জিক মাধ্যমে আলুর দর ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা ও ব্রয়লার মুরগির দর ঠিক করা হয়েছে ১৪০ টাকা কেজি বলে দাবি করা হয়। এর দামের বেশি চাইলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট