1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

আর কোনো জালিম দেখতে চাইনা:জামায়াতের আমির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

যেহেতু বিগত সরকার অবৈধ ছিল, তাই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাসহ তাদের সকল নির্বাহী আদেশ বাতিল করা উচিত বলে অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ওই রকম কোন সময় দেওয়ার পক্ষে না। তাদেরকে এতটুকু সময় দেওয়া উচিৎ, যতটুকু সময়ের ভিতরে রাষ্ট্র একটি শৃঙ্খলায় আসবে এবং নির্বাচনের জন্য একটি অনুকুল ও সমতল পরিবেশ সৃষ্টি হবে। এই সময় না দিলে নির্বাচন হলে, এই নির্বাচন জাতির জন্য কল্যাণকর হবে না।’

তিনি বলেন, ‘এতে বছরের পর বছর সময় লাগার কথা না। আমাদেরও মেনে নেবার প্রয়োজন হবে না এবং তারাও এমন করবেন বলে আমাদের মনে হয় না। তারা খুব দায়িত্বশীল ব্যক্তি। তাদেরকে জাতি দায়িত্ব দিয়েছে, তারা কেউ জোর করে নেননি।’

সাম্প্রতিক বন্যা নিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক নদীর মধ্যে বাঁধ দেওয়া অন্যায়। বাঁধ দিয়ে তারা শুকনা মৌসুমে পানি আটকে রেখে সুবিধা নেয়, আবার বর্ষায় পানি জমিয়ে একসাথে ছেড়ে দেয়। সৎ প্রতিবেশি হিসেবে আমরা তাদের কাছে এটি আশা করি না।’

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৫ জনের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট