1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিলেটে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশিদ নির্বাচিত

কানাইঘাটে রাস্তা দখল করে জোরপূর্বক ঘর নির্মানের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কানাইঘাটের পৌরসভার ১নং ওয়ার্ডের বায়মপুর গ্রামের একটি রাস্তার উপর জোরপূর্বক বল প্রয়োগ করে পাকা ঘর নির্মানের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
জানা,যায় তিনি পৌরসভা ১নং ওয়ার্ডের মৃত-জয়াহিদ আলির ছেলে শফিকুল হক(সফই)তাহার বাড়ি পশ্চিম এবং দক্ষিনে অবস্থিত জনসাধারনের চলচলের একমাত্র রাস্তা তিনি দখল করে জোরপূর্বক বলপ্রয়োগ করে পাকা ঘর নির্মাণ করার দাবী করেছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সুত্রে জানা,যায় দীর্ঘদিন থেকে কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের ১নং ওয়ার্ডের জয়াহিদ আলীর ছেলে শফিকুল হক(সফই) তাহার গ্রামের একমাত্র যোগাযোগের মাধ্যম তার ঘরের পশ্চিমে অবস্থিত বাড়ি সংলগ্ন রাস্তাটি শফিকুল হক(সফই) বে আইনীভাবে দখল করে জোরপূর্বক ঘর নির্মাণ করে আসছেন বলে স্থানীয় সুত্রে জানাগেছে। ঘর নির্মানের সময় স্থানীয় এলাকাবাসী ঘর নির্মাণে বাধা নিষেধ দিলে শফিকুল হক তাহার তোয়াক্কা না করে তার ভাই সাবেক মেম্বার হবিব আহমদ এবং ভাতিজা পৌর কাউন্সিলর কয়সর আহমদদের প্রভাব দেখান এবং একসময়ে তিনি এলাকাবাসীর কারো বাধা বিপত্তি না মেনে উল্টো অনেককে,ই মামলার হুমকি ও ভয় ভীতি দেখিয়ে রাস্তা দখল করে ঘর নির্মানে লিপ্ত আছেন বলে স্থানীয় এলাকাবাসীর অনেকেই বলেছেন। স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসী সটিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন ।
স্থানীয় এলাকাবাসী কাছ থেকে জানতে পারি যে রাস্তাটি এলাকার সার্থে এলাকাবাসী তাদের নিজ পাট্টার মাটি থেকে নিজ ইচ্ছায় রাস্তা নির্মাণের জন্যে দান করেছেন। করে ঐ রাস্তাটি কয়েকবছর আগে কাদা মাটির উপর পৌরসভার প্রকল্পের আওতায় ৫ ফুট সি,সি ঢালাই কাজ করা হয় এরপর থেকে এই রাস্তায় কোনো কাজ হয় নি। রাস্তাটি ১০ ফুট প্রস্থ থাকার কথা থাকলে ও এখন আছে মাত্র ৭থেকে ৮ফুট কোথাও আবার ৫ফুট ও নেই।এলাকাবাসীর কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বলেছেন শফিকুল হক (সফই)বিত্তশালী লোক বিদায় তার ভয়ভীতিতে কেউ মুখ খুলে কথা বলেন না।
এ বিষয়ে শফিকুল হক (সফই) সাহেবের সাথে কথা বললে তিনি তাহার এক বক্তব্যে বলেন যে উক্ত রাস্তাটি সম্পূর্ণ তাহার বাসতবাড়ির জায়গার উপর রয়েছে এবং ঐ রাস্তার পার্শ্ববর্তী বাড়ির দিকে তাহার পর্যাপ্ত জায়গা আছে কিন্তু তারা দিচ্ছে না বিদায় ভবিষ্যতে রাস্তা বড়ো করতে চাইলে ঐ বাড়ির দিক থেকে পাওনা যায়গা দিয়ে বড়ো করবেন।
স্থানীয় পৌরসভার ১নং ওয়ার্ডের বায়মপুর গ্রামের কাউন্সিলর কয়ছর আহমদের সাথে রাস্তার বিষয়ে কথা হলে তিনি বলেন শফিকুল হকের সাথে তাহার পশ্চিম বাড়ির সাথে জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিরুধ রয়েছে ঐ রাস্তার জায়গা নিয়ে ঐ সকল বিষয়ে মিমাংসা হলে রাস্তা সংস্কারের জন্যে পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে এবং পূর্ন সংস্কার করা যাবে বলে জানান।

২৪৩৮ নং দাগের ৫০০ নং খতিয়ান ও জেল নং ১৭০ এ উক্ত রাস্তাটি আছে বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট