1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত

জু’মার নামাজের খুতবা পড়া অবস্থায় ইমামের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জুমার নামাজের খুতবা পড়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া খতিব ও ইমাম মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে আজ শুক্রবার জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন মুহিবুল হক। নামাজ পড়েই এলাকাবাসী রাজকীয়ভাবে বিদায়ের আয়োজন করেছিলেন। কিন্তু জুমার নামাজের খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আহমদ মজনু বলেন, মাওলানা মুহিবুল হক আগে থেকে অসুস্থ ছিলেন। আজ আমাদের গ্রামের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায়ের আয়োজন করা হয়েছিল। বিদায় অনুষ্ঠান হওয়াতে তার পরিবারের লোকজনও এসেছিলেন। কিন্তু খুতবা পড়ার সময় হঠাৎ করে মিম্বর থেকে পড়ে যান। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট