1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিলেটে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশিদ নির্বাচিত ছাত্রদল নেতা মুমিন হ/ত্যা মামলার আসামী নুরুল আমিন কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ কানাইঘাটের আলোচিত শিহাব হ/ত্যা মামলায় ২ আসামী কে আটক করেছে কানাইঘাট থানাপুলিশ

সিলেটের শহর এলাকায় অনুমোদনহীন অটোরিকশা সিএনজি চলাচল নিষিদ্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সিলেটে ব্যাটারিচালিত রিক্সা, অটোরিক্সা এবং রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সিএনজিচালিত অটোরিক্সা নিষিদ্ধ করেছে সিলেট মহানগর পুলিশ এসএমপি সিলেট।

১৬ সেপ্টেম্বর রাতে এসএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ দিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিক্সা, অটোরিক্সা এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিক্সাসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

আজ সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জানানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এছাড়াও সিএনজিচালিত অটোরিক্সা মালিক ও চালকগণের অবগতির জন্য এসএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ দিন যে সমস্ত সিএনজিচালিত অটোরিক্সা সিলেট মহানগর এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের উপরে হলুদ বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। এবং মহানগর এলাকার বাহিরের সিএনজি অটোরিক্সাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। মহানগর এলাকার সিএনজি অটোরিক্সাসমূহ মহানগর এলাকাতে প্রবেশ করতে পারবে না।

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ এসব নির্দেশনা বাস্তবায়নে নগরীর নাগরিকবৃন্দ, মোটরযান মালিক ও চালকদের অনুরোধ জানিয়ে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট