1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের নিরাপত্তা জোরদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের নিরাপত্তা জোরদার হয়েছে।
সিলেটের কানাইঘাট উপজেলার ৩০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। বুধবার(৯ অক্টোবর) ষষ্ঠী পূজার দিন বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানার নবাগত ওসি আব্দুল আউয়াল। পাশাপাশি শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা বিধানে থানার ওসি’র নেতৃত্বে পৌরশহর সহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় থানা পুলিশ টহল দিয়েছে।

ওসি আব্দুল আউয়াল উপজেলার বড়চতুল ইউনিয়নের রাউৎগ্রাম সার্বজনীন পূজামন্ডপ, দাঁড়িখেল বিশ্বহরি পূজামন্ডপ ও পৌরসভার রায়গড় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খোঁজখবর নেন। সরকারের নির্দেশনা মোতাবেক শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ সব-সময় আপনাদের পাশে রয়েছে। পূজামন্ডপগুলো পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

সরকারের পক্ষ থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় মন্ডপ কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট