1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিলেটে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশিদ নির্বাচিত ছাত্রদল নেতা মুমিন হ/ত্যা মামলার আসামী নুরুল আমিন কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ কানাইঘাটের আলোচিত শিহাব হ/ত্যা মামলায় ২ আসামী কে আটক করেছে কানাইঘাট থানাপুলিশ

পল্লী বিদ্যুৎ কর্মচারী কর্মকর্তাদের ধাবি ও সঠিক মালামাল না থাকায় সেবা বৃদ্ধি থেকে বঞ্চিত পল্লী বিদ্যুৎ গ্রাহকরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

শিহাব আল মামুনঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রযোজনীয মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হযরানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক আরইবি ও পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রনয়ণ ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে কর্মকর্তা কর্মচারী।

চলতি বছরের শুরু থেকে আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি আদায়ে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলন চলমান। চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়েও মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।

অর্থাৎ সরকারের পক্ষ থেকে সমাধানের প্রচেষ্টা অব্যাহত থাকলেও নানান বাহানায় কালক্ষেপণ এবং সংস্কারে অস্বীকৃতি জানিয়ে চরম বিপত্তি সৃষ্টি করে বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। তাছাড়া বিগত কয়েক মাস যাবত প্রয়োজনীয় মালামাল ক্রয় ও সরবরাহের ব্যবস্থা না করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। যে কারণে মাঠ পর্যায়ে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো মালামালের অভাবে (মিটার, ট্রান্সফরমার, তার ইত্যাদি) নতুন সংযোগ সহ সঠিকভাবে গ্রাহক সেবা প্রদান করতে পারছে না। আরইবির কর্তৃক নিম্নমানের মালামাল সরবরাহ এবং প্রয়োজনীয় জনবল ও যানবাহনের ব্যবস্থা না করার কারণে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে। ভুক্তভোগী হচ্ছেন গ্রাহক এবং সমিতির কর্মকর্তা কর্মচারী। যার ফলে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা- কর্মচারীর মনে আরইবি’র প্রতি তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ বিরাজমান।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্য, শোষণ, নির্যাতন ও নিপীড়ন থেকে পল্লী বিদ্যুৎ সমিতির মুক্তি এবং দেশের ১৪ কোটি মানুষের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিতের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট