1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

অবশেষে পাওয়া গেলো নিখোজ হওয়া সুবাকে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ হওয়া কিশোরী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আদাবর থানা ও ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল তাকে উদ্ধার করে। এ সময় এক তরুণকে আটক করেছে তারা।

আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁ জেলায় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়। কিশোরীটি যে তরুণের সঙ্গে পালিয়েছিল তাকে আটক করা হয়েছে।ঐ তরুণকে গ্রেফতার করা হবে কি না, জানতে চাইলে ওসি বলেন, যদি ভুক্তভোগী মেয়েটির পরিবার মামলা করে, তবে আটক তরুণকে গ্রেফতার দেখানো হবে তিনি বলেন, ঐ কিশোরীর পরিবার রওয়ানা হয়েছে। এরপর হস্থান্তর করা হবে সুবাকে। এদিকে, উদ্ধারের পর এক ভিডিও বার্তায় সুবা বলে, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব।’এর আগে সুবার পরিবার দাবি করে, মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে হয়েছে সে। ফুসফুস ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় এসেছে সুবা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট