1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

তথ্য অফিসের ‘আমার কিছু বলার আছে’ আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

দক্ষিণ সুরমায় তথ্য অফিসের ‘আমার কিছু বলার আছে’ আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট, বৃহস্পতিবার, ১১ বৈশাখ (২৪ এপ্রিল):
সিলেটে জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলার হাজী রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিশু, কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান। তাঁর উপস্থাপনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ উঠে এসেছে। এতে শিশু, কিশোর-কিশোরীদের সম্ভাবনা কাজে লাগাতে আগামী প্রজন্ম কীভাবে অবদান রাখতে পারে তা ব্যাপকভাবে আলোকপাত করা হয়।

কিশোর-কিশোরীদের আলোচনা অনুষ্ঠানটিতে কিশোর-কিশোরীরা কৃষিভিত্তক বাংলাদেশের কৃষির উন্নয়ন, কৃষকের প্রশিক্ষণ, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত, শিল্প প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যাপক সংযোজন, মৌলিক চাহিদা পূরণ, নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ, কর্মমুখী শিক্ষাসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এ সময় তারা দৃঢ়তার সাথে মাদককে ‘না’ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নকে ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেছেন, কিশোর-কিশোরীদের যোগাযোগ কার্যক্রমে বিশেষ জ্ঞান অর্জন করা প্রয়োজন। ইংরেজি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া অপরিহার্য। পড়ার পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে আত্ম-উন্নয়ন করার প্রচেষ্টা থাকলে তাদের সাফল্য আসবেই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসের প্রোগ্রামার তোফায়েল আহমেদ চৌধুরী, হাজী রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায় ও পরিচালনা পর্ষদের দাতা সদস্য মো. জলফু মিয়া চৌধুরী বক্তব্য রাখেন।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট