1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিলেটে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশিদ নির্বাচিত ছাত্রদল নেতা মুমিন হ/ত্যা মামলার আসামী নুরুল আমিন কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ কানাইঘাটের আলোচিত শিহাব হ/ত্যা মামলায় ২ আসামী কে আটক করেছে কানাইঘাট থানাপুলিশ

যুবলীগ নেতার হাতে জামাত নেতা হ/ত্যা/র অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাটে রাজনৈতিক ও ব্যবসায়িক দ্বন্দ্বে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের হাতে জামায়াত নেতা রাজাগঞ্জ ইউনিয়ন সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফিজ শিহাব উদ্দিন খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টায় উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামে সমিল পাশে এ ঘটনা ঘটে।

উপর্যুপুরি ছুরির আঘাতে শিহাব উদ্দিনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়, স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
শিহাব উদ্দিনের লাশ বর্তমানে ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে। কিছু সময়ের মধ্যে ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।

শিহাব উদ্দিনের বড় ভাই মাসুক উদ্দিন জানান, ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে আমার ভাইকে খুন করা হয়েছে। খুনিরা চিহ্নিত। কারা এ ঘটনার সাথে জড়িত জানতে চাইলে তিনি বলেন, লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির। তারা একই গ্রামের ও আওয়ামী লীগের রাজনীতি করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, শিহাব উদ্দিন খুনের সংবাদ পেয়ে আমরা রাতেই এলাকায় গিয়েছি। তিনি বলেন, ব্যবসা ও রাজনৈতিক দ্বন্দ্বে এ খুন হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরো অধিক তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, শিহাব উদ্দিন খুনের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

জানা যায়, অভিযুক্ত লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির তারা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত। অপরদিকে নিহত শিহাব উদ্দিন জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি। পাশাপাশি শিহাব বালু পাথরের ব্যবসা করেন।
শিহাব উদ্দিন ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। শিহাব উদ্দিন খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট