1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

কানাইঘাটে শিহাব হ/ত্যা/ কারীদের গ্রেফতারের দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

কানাইঘাটে চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করার কারণে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত শ্রমিক নেতা শিহাব উদ্দিনের হত্যা মামলার আসামীদের গ্রেফতারে গাফলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকালে উপজেলার রাজাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়। রাজাগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগের রাজাগঞ্জ ইউনিয়নের কিছু নেতাকর্মী দীর্ঘ দিন হইতে এলাকায় চাঁদাবাজী, চোরাচালানসহসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত। তাদের এসব অপকর্মের প্রতিবাদ জানিয়েছিলেন শিহাব উদ্দিন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তাদের দীর্ঘদিনের অবৈধ ব্যবসায় বাঁধা হয়ে দাঁড়ান প্রতিবাদী যুবক শিহাব উদ্দিন। আর এ প্রতিবাদই কাল হয়ে দাঁড়ায় শিহাব উদ্দিনের। সন্ত্রাসীরা তাকে বিভিন্ন সময়ে খুন করার হুমকি প্রদান করে। আর এ কারণেই তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করা হয়। বক্তারা বলেন, ৪৮ ঘন্টা আলটিমেটামের মধ্যে ২৪ ঘন্টা বাকি আছে, এ সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার না করা হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলন করা হবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ শরীফ আহমদ, কানাইঘাট ইতিহাস-ঐতিহ্য ফোরামের আহবায়ক মুহাম্মদ আব্দুর রহিম উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ তাজ উদ্দিন, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, রাজাগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা মমতাজ উদ্দিন, কানাইঘাট উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ ফয়েজ আহমদ, মরহুম শিহাব উদ্দিনের চাচাতো ভাই মাওলানা বাহার উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, শিহাব উদ্দিন হত্যার ঘটনায় গতকাল বুধবার (২৮মে) বিকালে কানাইঘাট থানায় মামলাকরেন নিহতের স্ত্রী হেপী বেগম। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আর ৪/৫ জনকে আসামি করা হয়েছে৷ মামলার আসামীরা হলেন খালপার গ্রামের ইসলাম উদ্দিন (বগলাই) এর চার ছেলে শিব্বির আহমদ (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩) ও কামাল আহমদ (৩৯), খালপার গ্রামের মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮) এবং অজ্ঞাতনামা ৪/৫জন।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট