1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ছাত্রদল নেতা মুমিন হ/ত্যা মামলার আসামী নুরুল আমিন কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাটের ছাত্রদল নেতা আব্দুল মুমিন হত্যা মামলার ২নং আসামী নুরুল আমীন (৪০) আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।

জানা যায়- মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টায় দিকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে আব্দুল মুমিন হত্যা মামলার আসামী পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত জায়ফর আলীর পুত্র নুরুল আমীন নন্দিরাই গ্রামের বাইপাস পয়েন্টে আসামাত্র স্থানীয় লোকজন তাকে আটক করে রাখেন।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল আমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এদিকে পৌরসভার ধনপুর গ্রামের তাজ উদ্দিনের পুত্র পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন হত্যা মামলার এজাহার নামীয় ২নং আসামী নুরুল আমীন গ্রেফতারের পর মামলার প্রধান আসামী পলাতক রাজু আহমদকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সন্ধ্যার পর কানাইঘাট বাজারে এলাকার লোকজন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

এ সময় কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল বাশার সহ নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল নেতা আব্দুল মুমিনকে গত ১৮ নভেম্বর দিন-দুপুরে প্রকাশ্যে কানাইঘাট বাজারে সন্ত্রাসী রাজু ও তার বড় ভাই গ্রেফতারকৃত নুরুল আমীন সহ মামলার অন্য আসামীরা ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। কিন্তু হত্যাকান্ডের ৮ মাস পেরিয়ে যাওয়ার পরও অদ্যবধি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মামলার প্রধান আসামী রাজুকে গ্রেফতার করতে পারেনি। যার কারনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত মামলার প্রধান আসামী রাজুকে গ্রেফতার করার জন্য প্রতিবাদ সভা থেকে থানা পুলিশের প্রতি আহবান জানানো হয়।

থানার ওসি আব্দুল আউয়াল বলেন, মুমিন হত্যা মামলার আসামী নুরুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামী রাজু আহমদকে গ্রেফতার করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ছাত্রদল নেতা আব্দুল মুমিনকে কানাইঘাট বাজারে প্রকাশ্যে তারই বন্ধু একই দলের সমর্থক বাজারের মোবাইল ব্যাবসায়ী রাজু আহমদ ও তার সহযোগীরা হত্যা করে। এ ঘটনায় কানাইঘাট থানায় নিহতের পিতা তাজ উদ্দিন বাদী হয়ে হত্যাকারী রাজু আহমদ ও তার ভাই কানাইঘাট বাজারের কাপড় ব্যবসায়ী যুবদল নেতা নুরুল আমীন সহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী রাজু ব্যাতিত সকল আসামীদের গ্রেফতার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট