1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিলেটে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশিদ নির্বাচিত ছাত্রদল নেতা মুমিন হ/ত্যা মামলার আসামী নুরুল আমিন কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ কানাইঘাটের আলোচিত শিহাব হ/ত্যা মামলায় ২ আসামী কে আটক করেছে কানাইঘাট থানাপুলিশ

কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের ২০২৫-২৭ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক সাংবাদিক এম.এ হান্নান।
প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন, সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুন নুর, তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের সিলেট ব্যুারো চীফ শিপার আহমদ চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট বাণীর চীফ রিপোর্টার কাওছার আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার,গনমুক্তি পত্রিকার কানাইঘাট প্রতিনিধি ওহিদুল ইসলাম।
শপথ গ্রহণ শেষে ক্লাব সভাপতি নিজাম উদ্দিন বলেন, গত ১২ই জুন প্রত্যক্ষ ভোটে উৎসবমুখর পরিবেশে ২০২৫-২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নির্বাচনে ক্লাবের সকল সদস্য, রাজনৈতিক মহল, ক্লাবের আজীবন সদস্যগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, ২০০২ সালে কানাইঘাট প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি কানাইঘাটের মানুষের প্রত্যাশা পূরণ সহ ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়ন এবং এ জনপদের আর্তসামাজিক উন্নয়নে প্রেসক্লাবের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে নতুন কমিটি কানাইঘাটকে আরো এগিয়ে নিতে একসাথে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট