1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিলেটে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব রশিদ নির্বাচিত ছাত্রদল নেতা মুমিন হ/ত্যা মামলার আসামী নুরুল আমিন কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ কানাইঘাটের আলোচিত শিহাব হ/ত্যা মামলায় ২ আসামী কে আটক করেছে কানাইঘাট থানাপুলিশ

কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাট থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২০ বস্তা ভারতীয় অবৈধ চিনি আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে থানার এস.আই দুর্গা কুমার দেবের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার এলাকায় ডিউটিরত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্থানীয় জয়ফৌদ গ্রামের মৃত মুদরিছ আলীর পুত্র চোরাকারবারী বিলাল উদ্দিনের বসত ঘরে ভারতীয় অবৈধ চিনি মজুদ রয়েছে।

এরপর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের দিকনির্দেশনায় এস.আই দুর্গা কুমার দেবের নেতৃত্বে একদল পুলিশ বিলাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বস্তা ভারতীয় চিনি আটক করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী বিলাল উদ্দিন পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ভারতীয় চিনির মালিক বিলাল উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।সড়কের বাজার এলাকার সচেতন মহল জানিয়েছেন, একটি চোরাকারবারী চক্র সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় চিনি, মাদক, ইয়াবা সহ অন্যান্য চোরাই পণ্য লোভা ও সুরমা নদী দিয়ে নৌকা করে এনে দেশের বিভিন্ন এলাকায় চালান করে থাকে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার এলাকার সোহাগ, শিমুল, রুবেল, তারেক, রফিকুল, ভাটিবারাপৈত গ্রামের রঞ্জন সহ একটি চোরাকারবারী চক্র এসব অবৈধ ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত রয়েছে। এসব চোরাকারবারীদের আইনের আওতায় এনে জমজমাট চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণে আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানিয়েছেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট