1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে। —–মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত

কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"Q8GY5GYD-X5NC-WFZU-FPPL-JC5TDBA1O37J","pictureId":"Q8GY5GYD-X5NC-WFZU-FPPL-JC5TDBA1O37J","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"Q8GY5GYD-X5NC-WFZU-FPPL-JC5TDBA1O37J","pictureId":"Q8GY5GYD-X5NC-WFZU-FPPL-JC5TDBA1O37J","capability_name":"capcut_photo_editor"}"}

নিজস্ব প্রতিবেদক, সিলেট | প্রকাশিত: ১১ জুন ২০২৬
​সিলেটের কানাইঘাটে পুলিশের চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে ৮০০ কেজি চোরাই ভারতীয় চা পাতা জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি গাড়ি ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত চা পাতার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
​গতকাল বুধবার ১০ জুন সন্ধ্যায় কানাইঘাট পৌরসভার রায়গর এলাকায় এ অভিযান পরিচালনা করে কানাইঘাট থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কানাইঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ ওসি মো. আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই  শাহ আলম ও তাঁর সঙ্গীয় ফোর্স বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে কানাইঘাট পৌরসভার রায়গর এলাকায় পাকা রাস্তার ওপর একটি চেকপোস্ট স্থাপন করেন।
​চেকপোস্ট চলাকালে সুরইঘাট থেকে আসা একটি পিকআপ গাড়িকে থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়িটি থামিয়ে এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ পরিত্যক্ত পিকআপটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ২০টি প্লাস্টিকের বস্তায় মোট ৮০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৪০ কেজি করে চা পাতা ছিল। প্রতি কেজি চা পাতার আনুমানিক মূল্য ৩০০ টাকা ধরে জব্দকৃত মোট চা পাতার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, চোরাচালানের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটিসহ উদ্ধারকৃত চা পাতা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট