1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কানাইঘাট থানাপুলিশের অভিযানে ভারতীয় ২০ বস্তা চিনি আটক

কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃসিলেটের কানাইঘাটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুমাইয়া ফেরদৌস। বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কানাইঘাট উপজেলা প্রশাসনে যোগদান করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে স্বাগত জানান।

সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৩ জুলাই সুমাইয়া ফেরদৌস সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২৭ জুলাই তাকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা এর আগে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

সুমাইয়া ফেরদৌসের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাসিমপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী। তার স্বামী মুদাব্বির হোসেন সিলেট এমসি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। চাকরি জীবনে তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাখার কর্মকর্তা (আরডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কানাইঘাটে দায়িত্ব পালনের শুরুতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। তিনি কানাইঘাটের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সকলের সহযোগিতায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট