1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃসিলেটের কানাইঘাট থানার চাঞ্চল্যকর আজিজুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বিলাল আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)-এর সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

​রোববার (২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট জেলার মোগলাবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিলাল আহমদ কানাইঘাট থানার আগফৌদ নারায়নপুর গ্রামের কুদরত উল্লাহর ছেলে। তিনি এই হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, আগফৌদ নারায়নপুর এলাকায় আজিজুর রহমান হত্যাকাণ্ডের পর থেকে বিলাল আহমদ পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ও র‍্যাবের সহায়তায় কানাইঘাট থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করে এবং রাতেই সফল অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসে।

​রোববার (২ আগস্ট) গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট