1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান: মানবপাচার চক্রের দুই সদস্যসহ গ্রেপ্তার ৩ কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি

সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান: মানবপাচার চক্রের দুই সদস্যসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কানাইঘাট (সিলেট) | ০৫ নভেম্বর ২০২৬

​সিলেটের কানাইঘাট থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে মানবপাচার ও অভিবাসী চোরাচালান মামলার দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইনে দায়ের করা পৃথক দুটি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— কানাইঘাট উপজেলার রাতাছড়া দনা চা-বাগান এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. আলী হোসেন (৩৭) এবং একই এলাকার আব্দুল হান্নানের ছেলে সজিব আহমদ।

​এর মধ্যে আলী হোসেন কানাইঘাট থানায় গত ২৮ অক্টোবর দায়ের করা একটি মানবপাচার মামলার (মামলা নং-২০) এবং সজিব আহমদ গত ৩ নভেম্বর দায়ের করা অপর একটি মানবপাচার মামলার (মামলা নং-০৫) এজাহারনামীয় আসামি। কানাইঘাট থানার এসআই সোহাগ চৌধুরী, এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ এবং এসআই সুব্রত চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে।

​এছাড়াও, গত বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে কানাইঘাটের বড়বন্দ ৩য় খন্ড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদির (৫০) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বড়বন্দ ৩য় খন্ড এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পেনাল কোডের ৩৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় একটি মামলা (মামলা নং-০১(১)২৬) রয়েছে।

​কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার (৫ নভেম্বর) যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নির্মূলে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট