1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
“মদে’ ভরপুর কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জব্দ ১৪৫ বোতল মদ সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান: মানবপাচার চক্রের দুই সদস্যসহ গ্রেপ্তার ৩ কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা

“মদে’ ভরপুর কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জব্দ ১৪৫ বোতল মদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুই দিনে ১৪৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। উদ্ধার করা মদের পরিমাণ মোট ৫৪ লিটার ৩৭৫ মিলিলিটার। পুলিশের অভিযানের সময় নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় মাদক বহনকারীরা।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ নভেম্বর ২০২৬ তারিখে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ, এএসআই রাসেল মিয়া ও এএসআই পারভেজ মিয়াসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কানাইঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নন্দিরাই এলাকায় সুরমা সেতুর নিচে একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা আটক করার চেষ্টা করলে নৌকায় থাকা ব্যক্তিরা নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ৩৭৫ মিলিলিটার করে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়।

এর আগের দিন, ৮ নভেম্বর একই ওয়ার্ডের নন্দিরাই এলাকায় মোবাশ্বের আলীর বসতবাড়ির পুকুরের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আরও ৫৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে পুলিশ। ওই অভিযানে নেতৃত্ব দেন এসআই জহিরুল ইসলাম ভূঁইয়া ও এএসআই একেএম জিয়াউল হকসহ পুলিশের একটি দল।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদ সংক্রান্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কানাইঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। বিশেষ করে ৯ নভেম্বরের অভিযানে নৌকা ফেলে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পরপর দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় কানাইঘাটে মাদকবিরোধী তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট