1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮আসনে বিএনপিও ১টি আসনে খেলাফত মজলিস বিজয়ী আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অন্ধকার এক আধুনিক সভ্যতা কানাইঘাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম আবরার মতবিনিময় সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাতের আতঙ্ক-পুলিশের বাড়িতে ডাকাতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রতি একটি বাড়ির কেয়ারটেকারকে নৃশংসভাবে হত্যা করে ডাকাতির রেশ না কাটতেই এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ফরিদপুরের মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে আসাদুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের বাড়িতে  বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে উক্ত ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তাঁর মা ও চার শিশু-কিশোরকে ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবাইকে রশি দিয়ে বেঁধে পুরো বাড়িতে তাণ্ডব চালায় ডাকাত দল। জানা যায় ঐ পুলিশ সদস্য আসাদুল গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত আছেন।

নাম প্রকাশ না করার শর্তে জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানিয়েছেন,সম্প্রতি পাশের গ্রাম আলেখারকান্দায় ফাঁকা বাড়িতে এক কেয়ারটেকারকে কয়েকদিন আগে নৃশংসভাবে হত্যার রেশ না কাটতেই এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। পুরো উপজেলায় চুরি-ডাকাতির ঘটনা দিন দিন বাড়ছে। পুলিশের বাড়িতে ডাকাতির আগে ঐ রাতেই আশপাশের কয়েকজনের বাড়িতে লোহার গ্রীল কেটে বসতঘরে ঢুকার চেষ্টা চালায় ডাকাত দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করে তারা বলেন, গত কয়েকদিন থেকে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তাদের।

 

এক সিসিটিভির ফুটেজে দেখা যায়, রাত তখন ৩ টা ২০ মিনিট। হঠাৎ অস্ত্র নিয়ে কয়েকজন মুখোশধারী বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এ সময় একজন দেয়াল বেয়ে উঠে সিসিটিভির তার ছিঁড়ে ফেলে। অন্য আরেকটি ফুটেজে দেখা যায়, বাড়ির মূল ফটক দিয়ে অস্ত্র নিয়ে ঢুকছে তিনজন মুখোশধারী। কিছুক্ষণ পর একজন লোহার পাইপ হাতে নিয়ে দরজার সামনে থাকা সিসিটিভিও ভেঙে ফেলে। এরপর ঘরে ঢোকে ডাকাতরা।পরিবারের সদস্যরা জানান, ঘরের আলমারিতে রাখা নগদ সোয়া ২ লাখ টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণলঙ্গকার লুট করে পালিয়ে যায় ডাকাত দল। আসাদুলের স্ত্রী সায়লা ইসলাম সমকালের বরাতে জানান, গত রাতে ডাকাতির ঘটনার পর তাঁর পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। হঠাৎ এমন ঘটনা তাদের চিন্তা ভাবনার বাহিরে ছিল। শিশু-কিশোরদের ভয় ও আতঙ্ক এখনো কাটছেই না।
ঐ থানার ওসি মোকছেদুর রহমান জানান, এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনার খবর পেয়েছি  এবং ইতিমধ্যে পুলিশ কয়েকটি সিসিটিভির ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট