1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি মুফতি আবুল হাসানের “মদে’ ভরপুর কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জব্দ ১৪৫ বোতল মদ সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান: মানবপাচার চক্রের দুই সদস্যসহ গ্রেপ্তার ৩ কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি মুফতি আবুল হাসানের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

বুধবার (২৫ নভেম্বর) কানাইঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় এমপি মুফতি আবুল হাসান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান বন্ধে বিজিবি ও থানা পুলিশকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যারা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

সভায় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সীমান্ত এলাকায় চোরাচালানের কারণে সৃষ্ট জনদুর্ভোগ ও নিরাপত্তাঝুঁকির বিষয়টি তুলে ধরেন। তাঁরা জানান, গত দুই মাসে চোরাচালানের পণ্য বহনকারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। বেপরোয়া গতিতে চলাচলকারী এসব গাড়ির কারণে সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। চোরাচালান ও মানবপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরতে সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তাঁরা।

সভায় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দ বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান। জবাবে সংসদ সদস্য বলেন, কানাইঘাট ও জকিগঞ্জে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন তিনি। পর্যায়ক্রমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন।

এ ছাড়া আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কানাইঘাট ও জকিগঞ্জ সফর সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জনগণের সেবা নিশ্চিত করতে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. স্বপ্নীল সৌরভ রায়, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামার উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ কমিটির সদস্যরা।

এর আগে সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানে মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধিস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধিস্থল পরিদর্শন ও তাঁর রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নিতে কানাইঘাটে আসবেন।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট