
দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় আড়াই গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজার ৯৫৬ জন। অথচ মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার ৭৭০ জন বেশি বন্দি রয়েছেন।
অন্যদিকে, ২২ নভেম্বরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ছিল ৪ হাজার ৬২৪ জন। সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সরকারি ওয়েবসাইটে এর ধারণক্ষমতা ২ হাজার জন বলে উল্লেখ রয়েছে।
রাজনৈতিক মামলায় গ্রেপ্তার, বিচারাধীন বন্দির সংখ্যা বৃদ্ধি এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতাকে কারাগারে বন্দির চাপ বাড়ার আলোচিত কারণ হিসেবে দেখা হচ্ছে।
অতিরিক্ত বন্দির কারণে কারাগারে আবাসন, খাবার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় আটক পরিহার, আইনসম্মত ক্ষেত্রে জামিন নিশ্চিত এবং বিচারপ্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি কারাগারে মানবিক পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: কারা অধিদপ্তর, ওয়ার্ল্ড প্রিজন ব্রিফ ও সিলেট কেন্দ্রীয় কারাগারের সরকারি ওয়েবসাইট।