1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কানাইঘাটে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিতে ইউএনও’র অভিযান। কানাইঘাটে আজিজুর রহমান হ**ত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কানাইঘাটের নতুন ইউএনও’র যোগদান, দায়িত্ব পালনে চাইলেন সবার সহযোগিতা কানাইঘাটে আসছেন নাহিদ সার্জিস হাসনাত’রা কানাইঘাটে পিকআপ ভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ,পালিয়েছে চোরাকারবারি জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:

​সিলেটের কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে পূর্ববিরোধের জেরে শাহাবউদ্দিন (৩২) নামের এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

​আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত শাহাবউদ্দিন সোনাতনপুঞ্জি গ্রামের স্থায়ী বাসিন্দা। পেশায় তিনি একজন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছুদিন আগে সুরইঘাট এলাকায় সিএনজি অটোরিকশার সিরিয়াল নির্ধারণ নিয়ে শাহাবউদ্দিনের সঙ্গে অন্য এক চালকের বাগ্‌বিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

​পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “অটোরিকশার সিরিয়াল ও পূর্ব শত্রুতার জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট