1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটসহ দেশের কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণের বেশি বন্দি, বাড়ছে মানবিক সংকট কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি মুফতি আবুল হাসানের “মদে’ ভরপুর কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জব্দ ১৪৫ বোতল মদ সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান: মানবপাচার চক্রের দুই সদস্যসহ গ্রেপ্তার ৩ কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কু*পি*য়ে হ*ত্যা ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজন-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ আলোচিত আজিজ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার,-আসামীর হত্যাকাণ্ডের দায় স্বীকার কানাইঘাটে দুর্গোৎসব ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটসহ দেশের কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণের বেশি বন্দি, বাড়ছে মানবিক সংকট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় আড়াই গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজার ৯৫৬ জন। অথচ মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার ৭৭০ জন বেশি বন্দি রয়েছেন।
অন্যদিকে, ২২ নভেম্বরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ছিল ৪ হাজার ৬২৪ জন। সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সরকারি ওয়েবসাইটে এর ধারণক্ষমতা ২ হাজার জন বলে উল্লেখ রয়েছে।
রাজনৈতিক মামলায় গ্রেপ্তার, বিচারাধীন বন্দির সংখ্যা বৃদ্ধি এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতাকে কারাগারে বন্দির চাপ বাড়ার আলোচিত কারণ হিসেবে দেখা হচ্ছে।
অতিরিক্ত বন্দির কারণে কারাগারে আবাসন, খাবার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় আটক পরিহার, আইনসম্মত ক্ষেত্রে জামিন নিশ্চিত এবং বিচারপ্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি কারাগারে মানবিক পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: কারা অধিদপ্তর, ওয়ার্ল্ড প্রিজন ব্রিফ ও সিলেট কেন্দ্রীয় কারাগারের সরকারি ওয়েবসাইট।

সকল আপডেট খবর পেতে ফেইছবুক পেইজে ফলো দিয়ে রাখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট